Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৪, ১৬ মার্চ ২০২৬

পাঁচ আঙুল দেখিয়ে নতুন ভিডিও প্রকাশ

আমি কফির জন্য মৃত: নেতানিয়াহু

আমি কফির জন্য মৃত: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মৃত্যু ও ভুয়া ভিডিওর গুঞ্জন নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। একটি ভিডিওকে কেন্দ্র করে দাবি করা হচ্ছিলো, তিনি নাকি মারা গেছেন এবং প্রকাশিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এমনকি কিছু ব্যবহারকারী ভিডিওতে তার হাতে পাঁচটির পরিবর্তে ছয়টি আঙুল দেখা গেছে বলেও দাবি করেন।

এ বিতর্ক ও গুঞ্জনের জবাব দিতে অবশেষে নিজেই ক্যামেরার সামনে হাজির হয়েছেন নেতানিয়াহু। নতুন একটি ভিডিও বার্তায় তিনি সরাসরি নিজের দুই হাত তুলে ধরে দেখান যে তার হাতে স্বাভাবিকভাবেই পাঁচটি আঙুল রয়েছে।

প্রকাশিত ভিডিওতে তাকে স্বাভাবিক ও সাবলীল ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে তিনি নিজের হাতে কফির কাপ তুলে নেন এবং হালকা রসিকতার ভঙ্গিতে বলেন, 

আমি কফির জন্য মৃত (ব্যাকুল)। আমি আমার জাতিকে সর্বোচ্চ ভালোবাসি।

মূলত এ মন্তব্যের মাধ্যমে নিজের মৃত্যুর গুঞ্জনকে ব্যঙ্গ করেছেন তিনি। ভিডিওটি প্রকাশের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেন যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দাবিগুলো ভিত্তিহীন।

আরও পড়ুন <<>> নেতানিয়াহুর ‘মৃত্যু’র বিষয় অস্বীকার করছে ইসরায়েল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে অনেক ব্যবহারকারী দাবি করেন এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওতে নেতানিয়াহুর হাতের আঙুলের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় এবং সেখান থেকেই তার মৃত্যু নিয়ে গুজব ছড়াতে শুরু করে।

তবে নতুন ভিডিও প্রকাশ করে সে বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেছেন ইসরায়েলের এ প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে, সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা বিশ্বজুড়েই বাড়ছে, যার কারণে অনেক সময় রাজনৈতিক নেতাদের নিয়েও বিভ্রান্তি তৈরি হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক
যুবদলের নেতৃত্বে আলিয়ার দখল নিলো ছাত্রদল, বিতাড়িত শিবির
জুলাই অভ্যুত্থান নিয়ে আসছে ‘জুলাই২৪’ ডিজিটাল স্মৃতি প্ল্যাটফর্ম
জনগণের সমর্থনেই সফল হয়েছে জুলাই আন্দোলন: প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই রাষ্ট্র রূপান্তরের যুগসন্ধি
ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও
‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি