Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:১৪, ১৬ মার্চ ২০২৬

প্রথমবার ‘সাজ্জিল’ মিসাইল ছুড়লো ইরান 

হরমুজ সংকটে ট্রাম্প একা, ইরানের নতুন টার্গেট নেতানিয়াহু

হরমুজ সংকটে ট্রাম্প একা, ইরানের নতুন টার্গেট নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। যুদ্ধের উত্তাপ বাড়ার মধ্যেই এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার টার্গেট করার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই সময়ে হরমুজ প্রণালি পাহারায় আন্তর্জাতিক সমর্থন চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে উল্লেখযোগ্য কোনও সাড়া মেলেনি বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রথমবারের মতো দূরপাল্লার ‘সাজ্জিল’ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। ইরানের সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী, এই মিসাইল হামলায় ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাভ ৪৩৩’ সদর দফতর এবং গিলাত স্যাটেলাইট যোগাযোগকেন্দ্র গুড়িয়ে দেয়া হয়েছে। তবে ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য কোনও পরিসংখ্যান এখনও স্বীকার করেনি ইসরায়েল।

নেতানিয়াহুকে হত্যার হুমকি

আইআরজিসির মুখপত্র সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের নতুন লক্ষ্য এখন নেতানিয়াহু। বিবৃতিতে দাবি করা হয়, পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে। এ ঘোষণার পর ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

যুদ্ধের ১৬তম দিনে হতাহতের খবর

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের ধারাবাহিক হামলায় অন্তত ১০৮ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার রাত থেকে দেশটির বিভিন্ন শহরে একাধিক হামলার খবর পাওয়া গেছে।

অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় ইরানের ইসফাহান শহরে অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময় ইরাক ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে আঞ্চলিক নিরাপত্তা সূত্র জানিয়েছে।

কুয়েতে ড্রোন হামলা

ইতালির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে তাদের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত ওই ঘাঁটিতে হামলার ঘটনা ঘটলেও এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

৯/১১–এর মতো হামলার ষড়যন্ত্রের অভিযোগ

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ৯/১১–এর মতো একটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা সাজিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর পরিকল্পনা করা হতে পারে। তিনি বলেন, কিছু গোষ্ঠী এমন একটি ষড়যন্ত্র করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

যুক্তরাষ্ট্র নাগরিকদের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় সৌদি আরব থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আশা প্রকাশ করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। যুদ্ধ শেষ হলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমে আসবে বলে তিনি মনে করেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে এ সংঘাত দীর্ঘায়িত হলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী