Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:০৭, ২৮ এপ্রিল ২০২৬

১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার

১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার রাজধানী কলম্বো-র একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির ইতিহাসে একসঙ্গে এতসংখ্যক ভিক্ষুকে মাদক পাচারের অভিযোগে আটক করার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে পুলিশ।

কর্মকর্তারা জানান, শনিবার বিদেশ সফর শেষে দেশে ফেরার পর ভিক্ষুদের লাগেজে তল্লাশি চালানো হয়। এতে প্রতিটি ব্যাগে প্রায় ৫ কেজি করে ‘কুশ’ নামের শক্তিশালী মাদকদ্রব্য পাওয়া যায়, যার মোট পরিমাণ দাঁড়ায় ১১০ কেজি।

তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া ভিক্ষুরা থাইল্যান্ড থেকে চার দিনের একটি সফর শেষে ফিরছিলেন। এ ভ্রমণের যাবতীয় ব্যয় বহন করেছিলেন এক অজ্ঞাত ব্যক্তি, যা গোটা ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও এক ভিক্ষুকে গ্রেফতার করা হয়েছে, যাকে এ সফরের মূল আয়োজক বলে মনে করছে পুলিশ। তাকে কলম্বোর একটি উপশহর থেকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ভিক্ষু নিজে সফরে অংশ নেননি, তবে অন্যদের হাতে কিছু পার্সেল তুলে দিয়ে বলেছিলেন, এগুলো দান হিসেবে দেয়া হয়েছে এবং পরে একটি ভ্যান এসে সেগুলো সংগ্রহ করবে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটক ভিক্ষুদের কয়েকজনের মোবাইল ফোনে তাদের সাধারণ পোশাকে অবকাশ যাপনের ছবি ও ভিডিও পাওয়া গেছে, যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।

রোববার তাদের আদালতে হাজির করা হলে ২২ জন ভিক্ষুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা, অনেক ভিক্ষুই হয়তো জানতেন না তারা কী বহন করছিলেন।

মাদকগুলো স্কুল সামগ্রী ও মিষ্টির প্যাকেটের ভেতরে কৌশলে লুকানো ছিলো বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এখন শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ