Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৩, ২৩ মে ২০২৬

আপডেট: ০১:৫৪, ২৩ মে ২০২৬

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্থানীয় সময় শুক্রবার (২২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে জানান, আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্বামীর গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তুলসী গ্যাবার্ড।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে তিনি বলেন, তার স্বামী আব্রাহামের শরীরে সম্প্রতি বিরল ধরনের বোন ক্যানসার শনাক্ত হয়েছে। সামনে তাকে কঠিন চিকিৎসা ও শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এ সময়ে পরিবারের পাশে থাকতেই সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চিঠিতে তুলসী গ্যাবার্ড লিখেছেন, আগামী সপ্তাহ ও মাসগুলোতে আমার স্বামী বড় ধরনের লড়াইয়ের মুখোমুখি হবে। এ সময়ে তার পাশে থাকা এবং পূর্ণ সমর্থন দেয়ার জন্য আমাকে অবশ্যই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।

তবে হোয়াইট হাউস সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, 

বিষয়টি শুধুই ব্যক্তিগত নয়। সূত্রটির দাবি, প্রশাসনের ভেতরে মতবিরোধের কারণে তুলসী গ্যাবার্ডকে কার্যত পদ ছাড়তে বাধ্য করা হয়েছে।

বিশেষ করে ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার অবস্থানগত পার্থক্য নিয়ে ওয়াশিংটনে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিলো। গত মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় তুলসী গ্যাবার্ড তার তুলনায় অনেক বেশি ‘নমনীয়’ অবস্থানে ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর সৃষ্টি করা হয়। মার্কিন কংগ্রেস জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় জোরদারের লক্ষ্যে এ পদ চালু করে। বর্তমানে এটি মার্কিন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা-সংশ্লিষ্ট দায়িত্ব হিসেবে বিবেচিত হয়।

গত বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। এরপর থেকেই তিনি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ নিরাপত্তা নীতিনির্ধারণী ব্যক্তিত্বদের একজন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা