Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৩, ৩ জুন ২০২৬

৩০ মিনিট স্থির দাঁড়িয়ে বাঁচলেন প্রাণে

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
ছবি: সংগৃহীত

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হাজার হাজার মৌমাছি এসে শরীরের একটি অংশ ঘিরে ফেলেছে—এমন দৃশ্য সাধারণত সিনেমা বা কল্পকাহিনীতেই দেখা যায়। কিন্তু বাস্তবে এমনই এক বিস্ময়কর ও শিহরণ জাগানো ঘটনার মুখোমুখি হয়েছেন ২৫ বছর বয়সী এক যুবক। রানি মৌমাছিকে কেন্দ্র করে তার শরীরে মুহূর্তের মধ্যে মৌমাছির বিশাল ঝাঁক জড়ো হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভেরেল নামের ওই যুবক একটি গ্যারেজের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি রানি মৌমাছি উড়ে এসে তার প্যান্টের ওপর বসে। মৌমাছিদের জগতে রানি মৌমাছি বিশেষ ধরনের ফেরোমোন বা রাসায়নিক গন্ধ ছড়িয়ে দেয়, যা কর্মী মৌমাছিদের আকর্ষণ করে। ফলে অল্প সময়ের মধ্যেই শত শত নয়, হাজার হাজার মৌমাছি তাকে ঘিরে ফেলে।

একপর্যায়ে তার শরীরের পশ্চাৎদেশজুড়ে মৌমাছিরা এমনভাবে জড়ো হয় যে দূর থেকে দেখে মনে হচ্ছিলো সেখানে যেনো একটি জীবন্ত মৌচাক তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে সামান্য নড়াচড়া করলেই শত শত মৌমাছির হুলের আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা ছিলো।

চরম আতঙ্কের মধ্যেও ভেরেল অসাধারণ ধৈর্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দেন। তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তার এ স্থিরতা মৌমাছিদের উত্তেজিত হতে দেয়নি, ফলে তারা তাকে আক্রমণও করেনি।

পরে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি অত্যন্ত সতর্কতার সঙ্গে রানি মৌমাছিটিকে একটি পাত্রে বন্দি করতে সক্ষম হন। রানি মৌমাছিকে সরিয়ে নেয়ার সঙ্গে সঙ্গেই তার অনুসারী হাজার হাজার কর্মী মৌমাছিও স্থান ত্যাগ করে। এভাবেই সম্ভাব্য ভয়াবহ বিপদ থেকে রক্ষা পান ওই যুবক।

ঘটনার ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) ‘মিডিসারাসু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পুনরায় শেয়ার করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন অসংখ্য নেটিজেন। অনেকেই মন্তব্য করেছেন, এমন পরিস্থিতিতে ৩০ মিনিট স্থির দাঁড়িয়ে থাকা সত্যিই অসাধারণ মানসিক শক্তির পরিচয়।

একজন ব্যবহারকারী লিখেছেন, আমি হলে কয়েক সেকেন্ডও স্থির থাকতে পারতাম না। আরেকজন মন্তব্য করেন, একটু নড়লেই হয়তো শত শত মৌমাছির হুলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতো।

জানা গেছে, ঘটনাটি নতুন নয়। গত বছরের আগস্টে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ প্রথম ভিডিওটি প্রকাশ করেছিলো। সে সময়ও ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলো। প্রকৃতির বিচিত্র আচরণ এবং মৌমাছিদের সামাজিক কাঠামোর একটি বিরল উদাহরণ হিসেবে ঘটনাটি আবারও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোনও বিষয়ের অনার্স বন্ধের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
কালবৈশাখীর তাণ্ডবে গাছ উপড়ে মহাসড়ক ব্লকেড
দখল করা ব্যাংক বেদখল হবে—এ যাতনা আমরা বুঝি: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংক দখলকারী চক্রের নজরে—অভিযোগ বিরোধী দলীয় নেতার
পারমাণবিক ওয়ারহেড অস্ত্র মোতায়েন ভারতের!—দাবি রিপোর্টে
মোসাদ্দেক–নাহিদ ঝড়ে ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ টাইগারদের
সখীপুরে ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের প্রাণহানি
চসিক প্রশাসককে ফ্রান্স সফরে অনুমতি দেননি প্রধানমন্ত্রী
বাংলাদেশে নতুন রূপে যাত্রা শুরু হুয়াওয়ের
ইরানের পাল্টা আঘাতে কাঁপছে ইসরায়েল
১৫২ শিক্ষার্থীকে সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিহত
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩২