Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ৩ জুন ২০২৬

জুনে ৫৫ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ

এলপি গ্যাসের দাম কমলো

এলপি গ্যাসের দাম কমলো
ফাইল ছবি

দীর্ঘ সময়ের মূল্যবৃদ্ধির পর অবশেষে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও।

মঙ্গলবার (২ জুন) নতুন মাসিক মূল্য ঘোষণা করে বিইআরসি জানায়, নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের এলপিজির দাম প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ টাকা। এর আগে মে মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা, যা ওই মাসে অপরিবর্তিত ছিলো।

এছাড়া অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লিটারে ২ টাকা ৫৭ পয়সা কমেছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের কনট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, জাহাজ ভাড়া, ট্রেডার প্রিমিয়াম এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জুন মাসের জন্য এ মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি মাসে প্রোপেনের সিপি প্রতি মেট্রিক টন ৭৬০ ডলার এবং বিউটেনের ৮২০ ডলার নির্ধারণ করা হয়েছে। গড় সিপি দাঁড়িয়েছে ৭৯৯ ডলার।

এর আগে চলতি বছরের ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়। ফলে মাত্র ১৭ দিনের ব্যবধানে এপ্রিল মাসে মোট ৫৯৯ টাকা দাম বাড়ানো হয়েছিলো এলপিজির। মে মাসে দাম অপরিবর্তিত থাকলেও জুনে এসে কিছুটা কমানো হলো।

বিইআরসি আরও জানিয়েছে, সরকারি খাতের এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। ১২ দশমিক ৫ কেজির সরকারি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল রাখা হয়েছে।

কমিশন সতর্ক করে বলেছে, নির্ধারিত দামের বেশি মূল্যে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না। কোনও ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য