Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ২৫ মার্চ ২০২৫

ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড
প্রতীকি ছবি

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ২:৪৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্র ছিলো দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে, ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। দেশটির ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জিওনেট জানিয়েছে, এটি নিউজিল্যান্ডের সাব-অ্যান্টার্কটিক স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে।

সুনামি সতর্কতা জারি হয়নি বলে জানিয়েছেন হনোলুলু-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তবে নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা সংস্থা উপকূলীয় এলাকায় শক্তিশালী ও অস্বাভাবিক স্রোতের বিষয়ে সতর্ক করেছে।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে মানুষজন নিরাপদ স্থানে ছুটে যান। রিভারটনের লা রিভেরা গেস্টহাউসের মালিক রোজ আইভরি বলেন, আমার গাড়িটি দুলছিলো এবং ধীরে ধীরে সরে যাচ্ছিলো, যা দেখে আমি ভয় পেয়ে যাই।

নিউজিল্যান্ড ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় প্রায়ই সেখানে কম্পন অনুভূত হয়। তবে এবারের ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা