Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০১, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ০২:০২, ৭ এপ্রিল ২০২৫

আশদোদে আতঙ্ক

হামাসের রকেট হামলা ইসরায়েলি বসতিতে

হামাসের রকেট হামলা ইসরায়েলি বসতিতে
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকা থেকে ইসরাইলের আশদোদ শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। রোববার (৬ এপ্রিল) রাতে হামাস এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষদের ওপর যেসব গণহত্যা চালাচ্ছে, তার প্রতিশোধ হিসেবে আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামলার সময় গাজা থেকে মোট ১০টি রকেট ছোড়া হয়। এর মধ্যে কিছু রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা “Iron Dome” দ্বারা প্রতিহত করা হয়। রকেট হামলার সময় আশদোদ, আশকেলন এবং আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। আতঙ্কিত নাগরিকরা দ্রুত আশ্রয়কেন্দ্রে দৌড়ে যান।

আশকেলনের মেয়র জানিয়েছেন, হামলায় শহরের একটি এলাকায় বিস্ফোরণ ঘটে, যেখানে একজন ব্যক্তি সামান্য আহত হন এবং বেশ কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। হিব্রু চ্যানেল ১৩ সূত্রে জানা গেছে, আশকেলনে অন্তত তিনজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, চ্যানেল ১২ দাবি করেছে, হামাসের রকেটগুলো দেইর আল-বালাহ এলাকা থেকে ছোড়া হয়েছে, তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, সেখানে তখন কোনো সামরিক তৎপরতা ছিলো না।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ রকেট হামলাকে উল্লেখ করে বলেন, এটি প্রমাণ করে যে, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের হামলা শুধুমাত্র ইসরায়েলের নিরাপত্তার জন্যই নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যও বিপজ্জনক।

এ হামলা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনা এবং সংঘর্ষের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা আরও বিস্তৃত এবং প্রাণঘাতী সংঘাতের আশঙ্কা সৃষ্টি করছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার