Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ৩০ এপ্রিল ২০২৫

কোলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ১৪

কোলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ১৪
ছবি: সংগৃহীত

কোলকাতার বড়বাজারের মেছুয়া বাজার এলাকায় অবস্থিত রীতু রাজ হোটেলে ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, আগুনের তীব্রতা এবং ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধারকাজে বেগ পেতে হয়। দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৮ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ৩০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত উদ্ধারকাজ চলমান ছিলো। 

আতঙ্কিত অবস্থায় কয়েকজন হোটেলের কার্নিশে আশ্রয় নেন, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মই ব্যবহার করে তাদের উদ্ধার করেন। একজন ব্যক্তি কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। আগুনের সূত্রপাতের কারণ জানতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে, এবং ফরেন্সিক দল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করবে। 

কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধার, চিকিৎসা ও মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার কঠোর পর্যালোচনার দাবি করেছেন। পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কোলকাতা কর্পোরেশনের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির তীব্র সমালোচনা করেছেন। 

নিহতদের ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল এবং নীল রতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ ও তদন্ত চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা