Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২৪ মে ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একদিনে অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন।

শুক্রবার (২৩ মে) ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। খবর দিয়েছে আল জাজিরা, গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে।

এ হামলায় আরও অন্তত ১৮৫ জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৮২ জন।

অন্যদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি হতে পারে। কারণ বহু নিখোঁজ মানুষকেও মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গাজায় মানবিক বিপর্যয় চলছে। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। সংকট আরও গভীর হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ