Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৪, ১৯ মে ২০২৫

গাজা পূর্ণ দখলে স্থল অভিযান শুরু ইসরায়েলের

গাজা পূর্ণ দখলে স্থল অভিযান শুরু ইসরায়েলের
ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ব্যাপক স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। রোববার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন সূত্রের খবর, এ অভিযান পুরো গাজা উপত্যকা দখল করার উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণ কমান্ড এ অভিযানে অংশগ্রহণ করছে, যারা গাজার উত্তর ও দক্ষিণ স্থলভাগে কাজ করছে। বিমান বাহিনীও স্থল বাহিনীকে সহযোগিতা দিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নতুন আক্রমণের লক্ষ্য হামাসকে পরাজিত করা। গাজার নাগরিকদের সুরক্ষার জন্য স্থানান্তরের প্রস্তুতি নেয়া হবে।

অধিকাংশ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, পরিকল্পনায় পুরো গাজা দখল করার বিষয় রয়েছে। দক্ষিণ গাজায় একটি নতুন ‘মানবিক অঞ্চল’ তৈরি করা হবে, যা সাহায্যের কেন্দ্র হিসেবে কাজ করবে।

উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া আল জাজিরা জানিয়েছেন, ইসরায়েলি হামলা তীব্রতর হচ্ছে। ইন্দোনেশিয়ান হাসপাতাল লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, যা উত্তরাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র। এর ফলে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি সতর্ক করে বলেছেন, এতে হাজার হাজার অসুস্থ ও আহত মানুষ মারা যেতে পারে।

এখন গাজায় পরিস্থিতি ক্রমেই সংকটাপন্ন এবং মানবিক বিপর্যয়ের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার