Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:২০, ৩০ এপ্রিল ২০২৫

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে জেরুজালেমে

পুড়ছে ইসরায়েল, সাহায্যের প্রস্তাব ফিলিস্তিনের

পুড়ছে ইসরায়েল, সাহায্যের প্রস্তাব ফিলিস্তিনের
ছবি: সংগৃহীত

জেরুজালেমের উপকণ্ঠে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইসরায়েল। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে নেভে শালোম, বেকোয়া, তাওজ, মেভো হোরন, মিশমার আয়ালন ও নাচশন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। 

হাইওয়ে ১-সহ প্রধান সড়ক বন্ধ হয়ে যায়, অনেক চালক গাড়ি ফেলে পায়ে হেঁটে পালান। ধোঁয়াজনিত শ্বাসকষ্টে এখন পর্যন্ত ৮ জন হাসপাতালে ভর্তি। এক সপ্তাহের মধ্যে এটি জেরুজালেমের দ্বিতীয় বড় দাবানল।

ইসরায়েল আগুন নিয়ন্ত্রণে গ্রিস, সাইপ্রাস, ইতালি, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়ার কাছে বিমান ও অগ্নিনির্বাপক সহায়তা চেয়েছে। গ্রিস ও ইতালি কয়েক ঘণ্টার মধ্যে সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অগ্নিনির্বাপণ প্রচেষ্টার নিয়মিত আপডেট নিচ্ছেন এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের সঙ্গে সমন্বয় করছেন।

ফিলিস্তিনের সহযোগিতার প্রস্তাব: 

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জেরুজালেমের আগুন নেভাতে অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে, যদিও ইসরায়েল এখনো সাড়া দেয়নি। অতীতে ফিলিস্তিনি দলগুলো ইসরায়েলে বড় আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে।

জরুরি পদক্ষেপ: 

ইসরায়েল জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং ‘রেড টর্চ’ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। আইডিএফ, হোম ফ্রন্ট কমান্ড ও বিমানবাহিনী অগ্নিনির্বাপণে সহায়তা করছে। মাউন্ট হার্জলের স্বাধীনতা দিবসের মশাল প্রজ্বলন অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

গত ২৩ এপ্রিল জেরুজালেমের এশতাওল ফরেস্টে বড় দাবানল ১০,০০০ দুনাম (২,৪৭১ একর) জমি পুড়িয়ে দেয়। উষ্ণ ও শুষ্ক আবহাওয়া আগুনের ঝুঁকি বাড়িয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ