Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ১৯ জুন ২০২৫

মানবিকতার প্রশংসায় আফ্রিদি

আহত ভারতীয় নাবিককে বাঁচালো পাকিস্তান

আহত ভারতীয় নাবিককে বাঁচালো পাকিস্তান
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে বিরল এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে পাকিস্তান। আরব সাগরে বিপদে পড়া একজন ভারতীয় নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। এ সাহসী ও মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি।

বুধবার ‘এমটি হাই লিডার’ নামের একটি লিবারিয়ান পতাকাবাহী তেলবাহী জাহাজ থেকে একজন আহত ভারতীয় নাবিককে উদ্ধার করে করাচিতে চিকিৎসা সেবার ব্যবস্থা করে পাকিস্তান। জাহাজে থাকা সব নাবিক ছিলেন ভারতীয় নাগরিক।

বিপদের সঙ্কেত পেয়ে দ্রুত অভিযান চালায় পাকিস্তানের জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (জেএমআইসিসি)। পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) একটি উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে আহত নাবিককে নিরাপদে সরিয়ে নেয়।

পাকিস্তান নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এটি আমাদের দক্ষতা, প্রস্তুতি এবং আন্তর্জাতিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতির প্রমাণ—সে ব্যক্তি যে দেশেরই নাগরিক হোক না কেনো।

ঘটনার পর শহীদ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় বলেন, শান্তি বা যুদ্ধ—যেকোনোও পরিস্থিতিতেই পাকিস্তানের সশস্ত্র বাহিনী মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। ভারতীয় নাবিককে বাঁচানোর মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে, পাকিস্তান শুধুই সামরিক শক্তির নাম নয়, এটি দায়িত্ব ও মানবিকতারও নাম।

সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে চারদিনের সামরিক উত্তেজনার পর এমন একটি উদ্যোগ দুই দেশের মাঝে শান্তির আশার আলো জাগাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ