Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ১৫ জুন ২০২৫

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৩ ভারতীয়সহ আটক ৭৩ 

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৩ ভারতীয়সহ আটক ৭৩ 
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১৩ জন ভারতীয় নাগরিকসহ মোট ৭৩ জনকে আটক করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, এসব গ্রেফতারের ঘটনা ইরানি সামরিক বাহিনীর উপর সাম্প্রতিক হামলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং এটি একটি অভ্যন্তরীণ নিরাপত্তা ভঙ্গের ইঙ্গিত বহন করে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন ইরানে কর্মরত ছিলেন বৈধ ওয়ার্ক ভিসায়। ধারণা করা হচ্ছে, এদের একটি অংশ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলো এবং ড্রোন হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করেছে।

ইসরায়েলের পক্ষ থেকেও বলা হয়েছে, মোসাদ এ অভিযানে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর সঙ্গে সমন্বয় করে ইরানের অভ্যন্তরে একটি নির্দিষ্ট ঘাঁটি থেকে ড্রোন উৎক্ষেপণ করেছিলো। ওই ঘাঁটি থেকে পরিচালিত হামলায় ইরানি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আরও তথ্য প্রকাশ করা হবে তদন্তের অগ্রগতি সাপেক্ষে।

এ ঘটনাকে কেন্দ্র করে ইরান-ভারত কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে, তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা গুপ্তচর কার্যক্রম বরদাশত করা হবে না।

সূত্র: ডিফেন্স নিউজ ডেইলি (DND) ও ইরানি রাষ্ট্রীয় মিডিয়া।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য