Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ২১ জুন ২০২৫

আমিই তো চার-পাঁচটা নোবেলের যোগ্য — ফের বিতর্কে ট্রাম্প

আমিই তো চার-পাঁচটা নোবেলের যোগ্য — ফের বিতর্কে ট্রাম্প
ছবি: সংগৃহীত

আবারও বিতর্কিত মন্তব্যে শিরোনামে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, আমি চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য; কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই। খবরটি প্রকাশ করেছে রিপাবলিক ওয়ার্ল্ড।

ট্রাম্পের দাবি, রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তানের মতো জটিল অঞ্চলগুলোতে আমি শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছি। কিন্তু আমার মতো মানুষদের নোবেল দেওয়া হয় না।

এ বক্তব্যের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছে। তাদের যুক্তি—কাশ্মীর ও ভারত-পাকিস্তান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপ না থাকলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেত।

পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স -এ দেওয়া এক পোস্টে লেখে, ট্রাম্পের নেতৃত্ব ও হস্তক্ষেপ না হলে ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে এগিয়ে যেত।

তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। বরং তারা বহু আগেই জানিয়েছে, কাশ্মীর বা ভারত-পাকিস্তান দ্বন্দ্বে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না।

ট্রাম্প আগে থেকেই অভিযোগ করে আসছেন যে, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান বহুবার উপেক্ষিত হয়েছে। রাজনৈতিক পক্ষপাতের কারণে তাকে নোবেলের বাইরে রাখা হচ্ছে বলেও তার অভিযোগ।

প্রসঙ্গত, ২০২৬ সালের শান্তিতে নোবেল কারা পাবেন, তা নির্ধারণ করবে নরওয়ের নোবেল কমিটি। বিভিন্ন দেশ থেকে আসা মনোনয়ন যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এ কমিটি।

সবার দেশ/এফএস 
 

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার