Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ২৪ জুন ২০২৫

নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ

নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ
ছবি: সংগৃহীত

ইরানের ওপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

আল-জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল জানিয়েছেন, ট্রাম্পের মতে নেতানিয়াহু সম্ভবত ‘বিশ্বাসভঙ্গ’ করেছেন।

ইউরোপে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির শর্ত ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তা ভেঙে ফেলা অত্যন্ত দুঃখজনক এবং তিনি ইসরায়েল ও ইরান—উভয় পক্ষের প্রতিই বিরক্ত।

আল-জাজিরার প্রতিনিধি লাভেল বলেন, যদিও ট্রাম্প দুই পক্ষের ওপরই অসন্তুষ্ট, তবে স্পষ্টতই তার ক্ষোভের বড় অংশটা ছিল ইসরায়েলের দিকে। তিনি নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট এবং মনে করছেন, নেতানিয়াহু বিশ্বাস ভেঙেছেন।

উল্লেখ্য, যুদ্ধবিরতির পেছনে সমর্থন নিশ্চিত করতে ট্রাম্প সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে ইরানের সমর্থন পেতে কাতারের সহযোগিতা নেন তিনি।

তথ্যসূত্র: আল-জাজিরা, বিবিসি

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য