Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ৯ জুলাই ২০২৫

ফ্রান্সের মার্সেইয়ে ভয়াবহ দাবানল, আহত শতাধিক

ফ্রান্সের মার্সেইয়ে ভয়াবহ দাবানল, আহত শতাধিক
ছবি: সংগৃহীত

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১১০ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ জানান, প্রায় ৮০০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, যদিও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৯ জন দমকলকর্মী রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং জরুরি প্রয়োজনে সড়ক ফাঁকা রাখার আহ্বান জানানো হয়েছে।

BFM TV-এর প্রতিবেদন অনুযায়ী, মার্সেইর মেয়র জানিয়েছেন দাবানলটি প্রতি মিনিটে ১.২ কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ছে। তিনি তীব্র বাতাস, ঘন বনভূমি এবং খাড়া ঢালকে আগুন ছড়িয়ে পড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, যিনি বর্তমানে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে রয়েছেন, অগ্নিনির্বাপক কর্মীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি এক্স-এ এক বার্তায় লিখেছেন, আহতদের প্রতি গভীর সমবেদনা এবং সকল বাসিন্দার পাশে আছি।

স্বরাষ্ট্রমন্ত্রী রিটেইলউ মঙ্গলবার সন্ধ্যায় মার্সেই পৌঁছে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ইউরোপের অন্যান্য অংশেও দাবানলের প্রকোপ দেখা যাচ্ছে। স্পেনের কাতালোনিয়া অঞ্চলের তারাগোনা প্রদেশে মঙ্গলবার দাবানলের কারণে অন্তত ১৮ হাজার মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাতভর তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ার পর, ৩০০ জন দমকল কর্মী ও জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে। দাবানলটি প্রায় ৩ হাজার হেক্টর (৭,৪১৩ একর) এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে।

এছাড়া, গ্রিসে সোমবার সারাদেশে অন্তত ৪১টি দাবানলের ঘটনা ঘটে। এর মধ্যে ৩৪টি আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাকি সাতটি এখনও সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

পশ্চিম ও দক্ষিণ ইউরোপ জুড়ে গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহ দেখা দেওয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার