Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬, ২ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ বাংলাদেশি দেশে ফিরলেন

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ বাংলাদেশি দেশে ফিরলেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানো আরও ৩৯ জন বাংলাদেশি দেশে পৌঁছেছেন। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এই বাংলাদেশিদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় জানানো হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।

এর আগে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবেই বাংলাদেশি নাগরিকদেরও দেশে ফিরতে হচ্ছে।

সবার দেশ/এফএস 

 

 

 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য