Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৯, ১৩ আগস্ট ২০২৫

সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি, বন্যায় বিপর্যস্ত তায়েফের ভিডিও ভাইরাল

সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি, বন্যায় বিপর্যস্ত তায়েফের ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব এ গ্রীষ্মে বিরল ও চরম আবহাওয়ার সম্মুখীন হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দেশটির তায়েফ শহরসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও নজিরবিহীন শিলাবৃষ্টির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাপমাত্রা হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। গ্রীষ্মের মাঝামাঝি সময় হলেও, শিলাবৃষ্টিতে ঢেকে গেছে মাটি—যেন শীতকালীন দৃশ্য। প্রচণ্ড বৃষ্টির কারণে বহু এলাকায় পানি জমে স্থানীয়ভাবে বন্যার সৃষ্টি হয়েছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, বজ্রপাত, প্রবল বাতাস ও আকস্মিক বন্যার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, বিশেষত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ স্থানে থাকতে এবং নিম্নাঞ্চল ও উপত্যকা এড়িয়ে চলতে অনুরোধ জানানো হয়েছে।

অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, রাস্তায় বন্যার পানি প্রবাহিত হচ্ছে, পাহাড়ি এলাকা ও সমতলভূমি ঢেকে যাচ্ছে বরফের মতো শুভ্র শিলাবৃষ্টিতে। এনসিএমের সতর্কবার্তায় গাড়িচালকদের ভেজা ও পিচ্ছিল সড়কে সাবধানতার সঙ্গে চলাচল এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ