Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ২০ আগস্ট ২০২৫

হেরাতে ভয়াবহ বাস দুর্ঘটনা, ইরান ফেরত ৭১ আফগান নিহত

হেরাতে ভয়াবহ বাস দুর্ঘটনা, ইরান ফেরত ৭১ আফগান নিহত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিম প্রদেশ হেরাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ শিশুসহ অন্তত ৭১ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় দুপুরে একটি যাত্রীবাহী বাস ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আগুন ধরে গেলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সীমান্ত ক্রসিং পয়েন্ট ইসলাম কালা থেকে ছাড়ে এবং রাজধানী কাবুলের উদ্দেশ্যে যাচ্ছিলো। এতে ইরান থেকে সম্প্রতি বিতাড়িত আফগান নাগরিকরা ছিলেন। সাইদির দাবি, বাসচালকের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অধিকাংশ ছিলেন বাসযাত্রী। এছাড়া ট্রাকের দুজন আরোহী ও মোটরসাইকেলের আরও দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনার মাত্র একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি ঘোষণা করেছিলেন, আগামী মার্চ মাসের মধ্যে আরও ৮ লাখ আফগানকে দেশ ছাড়তে হবে। ইতিমধ্যেই সীমান্ত থেকে ফেরত পাঠানো আফগানদের মানবিক সংকটে পড়তে হচ্ছে।

এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন, নিহতরা ইরান থেকে বিতাড়িত আফগান নাগরিক। তবে তিনি বলেন, বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নতুন নয়। কয়েক দশকের যুদ্ধোত্তর অব্যবস্থাপনা, ভাঙাচোরা রাস্তা, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া ড্রাইভিং এবং কার্যকর নিয়ন্ত্রণের অভাবে প্রায়ই বড় ধরনের প্রাণহানি ঘটে আসছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার