Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ২০ জুলাই ২০২৫

আপডেট: ০১:০৩, ২১ জুলাই ২০২৫

ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নতুন সিস্টেম স্থাপন ইরানের

ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নতুন সিস্টেম স্থাপন ইরানের
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসনের পর নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত মাসে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা অবকাঠামো সরিয়ে সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।

রোববার (২০ জুলাই) ইরানের সামরিক বাহিনীর নিয়মিত অপারেশন বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ মুসাভি দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহরকে বলেন, আমাদের কিছু প্রতিরক্ষা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছিলো—এটি গোপন কিছু নয়। তবে দেশীয় সক্ষমতা ও রিজার্ভে থাকা প্রস্তুত সিস্টেম দিয়ে সেগুলো প্রতিস্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে পুরনো ও বিকল সিস্টেমগুলো অপসারণ করে পূর্বনির্ধারিত স্থানে নতুন ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলি আগ্রাসন ও ইরানের প্রতিক্রিয়া

গত ১৩ জুন ইরানের ভূখণ্ডে হামলা শুরু করে ইসরায়েল। টানা ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক স্থাপনায় বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব। এর মধ্যে অন্যতম ছিলো ফোরদো, ইস্পাহান এবং নাতাঞ্জের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো।

এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নেয়। মার্কিন ড্রোন ও দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত করা হয় ইরানের গভীরভূমির বেশ কয়েকটি স্থানে।

পাল্টা আঘাতে আইআরজিসি

জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) চালায় ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’। এ অভিযানে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে। এতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান হানা দেয় কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’-এ। এ ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে মার্কিন বাহিনীর মধ্যে।

ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি

চলমান উত্তেজনা থামাতে ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মধ্যস্থতায় নামেন। তার হস্তক্ষেপেই তেহরান ও তেল আবিব সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যুদ্ধের ছায়া এখনও রয়ে গেছে

যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি এখনও উত্তপ্ত। আকাশ প্রতিরক্ষায় পুনর্গঠন ও সামরিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে, ইরান ভবিষ্যতের সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প