Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ১০ জুলাই ২০২৫

ইসরায়েলি হামলায় ইরানে ১২ সাংবাদিক নিহত, জানাল রাষ্ট্রীয় গণমাধ্যম

ইসরায়েলি হামলায় ইরানে ১২ সাংবাদিক নিহত, জানাল রাষ্ট্রীয় গণমাধ্যম
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানের অন্তত ১২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (IRGC) অধীনস্থ আধাসামরিক বাহিনী বাসিজের মিডিয়া শাখা জানিয়েছে, নতুন করে আরও দুজন সংবাদকর্মীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। সংস্থাটির অভিযোগ, ইসরায়েল “সত্যের কণ্ঠস্বরকে নীরব” করতে এবং “প্রতিরোধ ফ্রন্টের গণমাধ্যমকে দমন” করতে ইচ্ছাকৃতভাবে সংবাদমাধ্যম অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকায় সরাসরি আক্রমণ চালায়। সংঘাত চলাকালে উত্তর তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কমপ্লেক্সেও হামলা চালানো হয়। এতে নিহত হন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং বহু বেসামরিক নাগরিক।

ইরানি কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১,০৬০ জনে পৌঁছেছে। অন্যদিকে আহত অনেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ২৮ জন নিহত হয়েছে। সেই সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারসহ বহু স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে।

এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে, যেখানে সাংবাদিক ও বেসামরিক নাগরিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প