Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫

কিম জং উনের কন্যা কি উত্তর কোরিয়ার পরবর্তী শাসক?

কিম জং উনের কন্যা কি উত্তর কোরিয়ার পরবর্তী শাসক?
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে কিম জু আয়ে-কে নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ উত্তরাধিকারের প্রশ্নে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক চীন সফরে বাবার সঙ্গে তার হাই-প্রোফাইল উপস্থিতি তাকে কার্যত উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রতি প্রচারিত ফুটেজে দেখা যায়, বেইজিং সফরের সময় বাবার ঠিক পেছনে এবং পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সামনে ট্রেন থেকে নামছেন তিনি। তখন উত্তর কোরিয়ার দূতাবাসের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান করতালির মাধ্যমে। সফরকালে ট্রেনের ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও তিনি বাবার পাশে দাঁড়িয়ে ছিলেন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা ১১ সেপ্টেম্বর জানিয়েছে, এ সফর কিম জু আয়ের মর্যাদাকে সম্ভাব্য উত্তরাধিকারীর স্তরে পৌঁছে দিয়েছে।

কিম জু আয়ে প্রথম আলোচনায় আসেন ২০২২ সালে, এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়। তখন থেকে তাকে প্রায়ই দেখা গেছে সামরিক কুচকাওয়াজ, কূটনৈতিক বৈঠক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাবার সঙ্গে। এমনকি সম্প্রতি নতুন এক সৈকত রিসোর্ট উদ্বোধনেও ছিলেন তিনি।

তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কখনও তার নাম প্রকাশ করেনি। তাকে উল্লেখ করা হয় ‘সম্মানিত’ বা ‘সবচেয়ে প্রিয় সন্তান’ হিসেবে। ধারণা করা হয়, সাবেক এনবিএ তারকা ডেনিস রডম্যানের বর্ণনার সূত্র ধরেই তার নাম জু আয়ে প্রচলিত হয়েছে। রডম্যান ২০১৩ সালে পিয়ংইয়ং সফরের সময় কিম জং উনের শিশুকন্যাকে কোলে নিয়েছিলেন বলে দাবি করেছিলেন।

তার সঠিক বয়স অজানা হলেও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, তিনি ২০১৩ সালে জন্মগ্রহণ করেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, কিম জং উন ও তার স্ত্রী রি সোল জুর একটি বড় ছেলে এবং আরও একটি ছোট সন্তান রয়েছে।

২০২২ সালের নভেম্বরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিম জু আয়ে প্রথম প্রকাশ্যে আসেন। সাদা কোট ও লাল জুতা পরে বাবার হাত ধরে সে অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর থেকে নিয়মিত দেখা যাচ্ছে তাকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক কুচকাওয়াজ, নৌ-বিধ্বংসী জাহাজের উদ্বোধন এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রকল্পের অনুষ্ঠানে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা গত বছরই একটি মূল্যায়ন প্রকাশ করে জানায়, কিম জু আয়ের জনসমক্ষে ভূমিকা, প্রোটোকল এবং রাজনৈতিক মর্যাদা প্রমাণ করে যে তাকে পরবর্তী শাসক হিসেবে প্রস্তুত করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের একটি অংশ সতর্ক করে বলছেন, কিম জং উন এখনও তুলনামূলকভাবে তরুণ এবং উত্তর কোরিয়ার ক্ষমতার কাঠামো এখনও পুরুষ-প্রধান। তাই কন্যাকে উত্তরসূরি হিসেবে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করা সহজ হবে না।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী