Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ১৯ আগস্ট ২০২৫

পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের ঘোষণা কিম জং উনের

পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের ঘোষণা কিম জং উনের
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, বিশ্ব পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক জোটের কারণে দেশটিকে দ্রুত পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণে যেতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১৮ আগস্ট) কিম নতুন নৌ-ধ্বংসকারী জাহাজ ‘চো হিওন’ পরিদর্শন এবং যুদ্ধজাহাজের অস্ত্রব্যবস্থা সম্পর্কিত প্রতিবেদন পাওয়ার পর এ ঘোষণা দেন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কিমের উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা এবং শক্তি প্রদর্শন যুদ্ধের দিকে তাদের অভিপ্রায়ের সবচেয়ে স্পষ্ট বহিঃপ্রকাশ। কিম আরও বলেন, পরিস্থিতির পরিবর্তনে উত্তর কোরিয়াকে সামরিক নীতিমালা ও অনুশীলনে মৌলিক পরিবর্তন আনতে হবে।

তার দাবি, ওয়াশিংটন ও সিউলের যৌথ মহড়ায় পারমাণবিক উপাদান সংযুক্ত ছিল। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে এ ধরনের মহড়াকে ‘আগ্রাসনের প্রস্তুতি’ হিসেবে সমালোচনা করে আসছে এবং প্রায়ই জবাবে অস্ত্র পরীক্ষা চালায়। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, এসব মহড়া শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে আয়োজন করা হয়।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে উত্তেজনা থাকলেও লাইভ-ফায়ার মহড়া স্থগিত করার কোনো পরিকল্পনা নেই। মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র লি কিয়ুং-হো সোমবার সংবাদ সম্মেলনে বলেন, সীমান্তবর্তী দ্বীপগুলোতে মহড়া স্থগিতের প্রশ্নই আসে না। এ দিনেই শুরু হয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। শান্তি স্থাপনের আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানিয়েছেন, সরকার উপদ্বীপে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেছেন, ২০১৮ সালের আন্তঃকোরীয় সামরিক চুক্তি সম্পর্কে বর্তমানে নতুন কোনো তথ্য জানানোর সুযোগ তার কাছে নেই।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার