Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগাল

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগাল
ছবি: সংগৃহীত

একই দিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল।

রোববার নিউইয়র্কে জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল এ ঘোষণা দেন। তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পর্তুগালের পররাষ্ট্রনীতির মৌলিক ও অপরিবর্তনীয় নীতির বাস্তবায়ন। ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হলো দ্বি-রাষ্ট্র ব্যবস্থা।”

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে র‍্যাঞ্জেল বলেন, এ স্বীকৃতি গাজার চলমান মানবিক বিপর্যয় শেষ করে দেবে না। তবে ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ, ধ্বংসযজ্ঞ এবং অবৈধ বসতি স্থাপনকে তিনি কঠোরভাবে নিন্দা করেন।

এর আগে একই দিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য ও কানাডা প্রথমবারের মতো কোনো জি-৭ দেশের পক্ষ থেকে এই পদক্ষেপ নিল।

কূটনৈতিক মহলের আশা, সোমবার থেকে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ আরও কিছু দেশ এই ধারায় যুক্ত হতে পারে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য