Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৩, ১৬ ডিসেম্বর ২০২৫

চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!

চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
ছবি: সংগৃহীত

চীন সম্প্রতি তার অত্যাধুনিক সামরিক সরঞ্জামের মধ্যে অন্যতম নতুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ‘টাইপ ৯৯বি’ প্রদর্শন করেছে। বিশেষভাবে উচ্চ-উচ্চতা ও তীব্র ঠান্ডা আবহাওয়ার মতো পরিবেশে কার্যকর অভিযান পরিচালনার জন্য উন্নত এই ট্যাঙ্কটি চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

সামরিক বিশ্লেষকদের মতে, আপগ্রেডকৃত এ ট্যাঙ্কটি ভারত সংলগ্ন হিমালয় সীমান্তে মোতায়েন করা হতে পারে। টাইপ ৯৯ সিরিজের সর্বশেষ মডেল এ ট্যাঙ্কটি গত সেপ্টেম্বরে বেইজিংয়ে চীনের বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে উন্মোচন করা হয়।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানিয়েছে, নতুন মডেলটিতে উন্নত ইলেকট্রনিক সিস্টেম ও চালনা ক্ষমতা যুক্ত করা হয়েছে। সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিভিন্ন ধরনের ভূখণ্ডে ট্যাঙ্কটির পরীক্ষা চালানো হচ্ছে এবং লাইভ-ফায়ার মহড়াও প্রদর্শিত হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্ত অঞ্চলে এ ধরনের আধুনিক ট্যাঙ্ক মোতায়েন করলে চীনের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা