Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২১, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ০১:২৮, ৩০ আগস্ট ২০২৫

মতামত জরিপে প্রকাশ

বাংলাদেশ-পাকিস্তান-চীন জোটে ভারতীয়দের উদ্বেগ

বাংলাদেশ-পাকিস্তান-চীন জোটে ভারতীয়দের উদ্বেগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে সম্ভাব্য ভূরাজনৈতিক জোট নিয়ে সাধারণ ভারতীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের সাম্প্রতিক এক জরিপের তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে, দেশের প্রায় অর্ধেক মানুষ এ বিষয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন।

‘সি-ভোটার মুড অব দ্য নেশন’ শীর্ষক এ জরিপটি ১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত পরিচালিত হয়। এতে ভারতের লোকসভার সব নির্বাচনী এলাকা থেকে মতামত সংগ্রহ করা হয়। মোট ৫৪ হাজার ৭৮৮ জনের অংশগ্রহণে জরিপটি সম্পন্ন হয়, পাশাপাশি সি-ভোটারের সাধারণ ট্র্যাকার ডাটাও অন্তর্ভুক্ত করা হয়। সবমিলিয়ে দুই লাখেরও বেশি মানুষের মতামত এ প্রতিবেদনে বিবেচনায় নেওয়া হয়েছে।

জরিপের ফলাফলে দেখা গেছে, ৪৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে উদীয়মান যে কোনো ধরনের জোট নিয়ে তারা ‘খুবই উদ্বিগ্ন’। ২৪ শতাংশ জানিয়েছেন, তারা ‘উদ্বিগ্ন’। অন্যদিকে ২০ শতাংশ বলেছেন, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এ ছাড়া জরিপে উঠে এসেছে সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতীয়দের দৃষ্টিভঙ্গি। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৭ শতাংশ জানিয়েছেন, তারা সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। এ সংখ্যা ২০২৫ সালের ফেব্রুয়ারির জরিপের তুলনায় বেশি।

জরিপে নরেন্দ্র মোদির সরকারের পররাষ্ট্র নীতি নিয়েও মতামত জানতে চাওয়া হয়। আগস্টের জরিপে ৬৭ শতাংশ জানিয়েছেন, মোদি সরকার বৈশ্বিক অঙ্গনে ভারতের অবস্থান শক্তিশালী করেছে। বিপরীতে ২৭ শতাংশ ভিন্নমত পোষণ করেছেন। তবে গত ফেব্রুয়ারির জরিপে এ হার ছিল ৭৩ শতাংশ, যা থেকে বোঝা যাচ্ছে সরকারের কূটনৈতিক অবস্থান নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন এসেছে।

এ জরিপের তথ্য ইঙ্গিত দিচ্ছে, চীনকে এখনো বড় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে ভারতীয়রা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নতুন জোটের সম্ভাবনা তাদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা