Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

‘এখনই ইরান ছাড়ুন’—মার্কিনীদের বার্তা যুক্তরাষ্ট্রের 

‘এখনই ইরান ছাড়ুন’—মার্কিনীদের বার্তা যুক্তরাষ্ট্রের 
ছবি: সংগৃহীত

ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত জরুরি সতর্কবার্তা জারি করা হয়। খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল।

সতর্কবার্তায় বলা হয়েছে, কোনও কারণে যদি মার্কিন নাগরিকরা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে না পারেন, তাহলে তারা যেন দ্রুত কোনও নিরাপদ স্থানে আশ্রয় নেন। প্রয়োজনে নিজ বাসভবন বা অন্য কোনো সুরক্ষিত ভবনে অবস্থান করার পরামর্শও দেয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। গত বুধবার দুই দেশের কর্মকর্তারা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বৈঠকের আগমুহূর্তেই ইরানে থাকা মার্কিন নাগরিকদের জন্য এমন সতর্কবার্তা দেয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইরান আলোচনায় বসতে চাইলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তবে শুধু পারমাণবিক ইস্যু নয়, একই সঙ্গে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা এবং নিজ দেশের নাগরিকদের সঙ্গে তাদের আচরণ নিয়েও আলোচনা হবে।

অন্যদিকে ইরানের এক শীর্ষ কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র বিষয়ক কোনও আলোচনায় ইরান রাজি নয়। তিনি বলেন, পারমাণবিক ইস্যুর বাইরে অন্য বিষয় আলোচনায় এলে বৈঠক ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ