Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

তীব্র সমালোচনার মুখে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা

জন্মহার বাড়াতে ‘তরুণী আমদানি’র প্রস্তাব

জন্মহার বাড়াতে ‘তরুণী আমদানি’র প্রস্তাব
ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যা সংকট মোকাবিলায় ভিয়েতনাম ও শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’ করার প্রস্তাব দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এক সরকারি কর্মকর্তা।

গত সপ্তাহে এক টাউন হল সভায় জিন্দো কাউন্টির প্রধান কিম হি-সু গ্রামীণ এলাকার অবিবাহিত পুরুষদের জন্য বিদেশ থেকে তরুণী এনে বিয়ের ব্যবস্থা করার কথা বলেন। তার এ বক্তব্য পরে টেলিভিশনে প্রচারিত হলে দেশজুড়ে ও আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়।

কিমের বক্তব্যকে মানবাধিকারবিরোধী ও নারীদের পণ্য হিসেবে দেখার মানসিকতার প্রকাশ বলে আখ্যা দিয়েছেন অধিকারকর্মীরা। সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি তাকে দল থেকে বহিষ্কার করেছে।

দক্ষিণ কোরিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় ৫ কোটি। তবে জন্মহার দ্রুত কমে যাওয়ায় আগামী ৬০ বছরের মধ্যে জনসংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জনতাত্ত্বিক এ সংকট এবং গ্রামীণ এলাকার জনশূন্যতা নিয়ে আলোচনার সময়ই কিম এ বিতর্কিত প্রস্তাব দেন।

ঘটনার পর ভিয়েতনাম দূতাবাস তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ধরনের মন্তব্য শুধু অনাকাঙ্ক্ষিত নয়, বরং অভিবাসী নারী ও সংখ্যালঘুদের প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। তবে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিতর্কের পর কিম হি-সু প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, তার ব্যবহৃত শব্দচয়ন ছিলো অনুপযুক্ত এবং তিনি কেবল গ্রামীণ জনসংখ্যা সমস্যার গুরুত্ব তুলে ধরতে চেয়েছিলেন। দক্ষিণ জেওল্লা প্রাদেশিক কর্তৃপক্ষও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। তবে তাতে সমালোচনা থামেনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ডেমোক্রেটিক পার্টির সুপ্রিম কাউন্সিল সর্বসম্মতিক্রমে কিমকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এদিকে নারী ও অভিবাসী অধিকারকর্মীরা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জিন্দো কাউন্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।

সূত্র: বিবিসি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস
ঢাকা-৮-কে ‘মদিনার সমাজ’ গড়ার প্রতিশ্রুতি নাসীরুদ্দিন পাটওয়ারীর
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া
জন্মহার বাড়াতে ‘তরুণী আমদানি’র প্রস্তাব
নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার
নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ প্রধান পর্যবেক্ষক
রুমিনের পাশে জাতীয় পার্টি, ভোট ঘিরে বাড়ছে উত্তাপ
নৈতিক শিক্ষা জোরদারে ১৩ হাজার ধর্মীয় গ্রন্থ দিলেন ধর্ম উপদেষ্টা
ত্রয়োদশ সংসদ নির্বাচন: তারকারা কে কোন আসনে ভোট দেবেন
বিশ্বকাপ অভিষেকে ইতালির বড় হার
নাইজারের ড্রোন হামলায় ১৭ বেসামরিক নাগরিক নিহত: এইচআরডব্লিউ
‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ
সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের নির্দেশ
দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার ডা. মিতু