Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৮০

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৮০
ছবি: সংগৃহীত

রমজান মাসে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানের রাতভর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৮০ জনে পৌঁছেছে বলে আফগান সূত্র জানিয়েছে। শনিবার গভীর রাতে পাকতিকা ও নানগরহার প্রদেশে ধর্মীয় স্কুল, মসজিদ ও বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর দিয়েছে টোলো নিউজ ও সিনহুয়া।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। পাকতিকার এক বাসিন্দা আব্দুল্লাহ জান জানান, মধ্যরাতে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয় এবং টিটিপি সদস্যদের উপস্থিতির অজুহাতে বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়। জেলা গভর্নর মিরজা আলি খান সাঈদ বলেন, রাত ২টার দিকে দ্বিতীয় দফা হামলা হয় এবং বার্মাল জেলায় একটি ধর্মীয় স্কুলও ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে পাকিস্তান সরকার দাবি করেছে, সীমান্তবর্তী এলাকায় সাতটি জঙ্গি ঘাঁটি ও আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পাকিস্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, নিহতরা সন্ত্রাসী এবং সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ, বাজাউর ও বান্নু জেলায় সংঘটিত হামলার সঙ্গে আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব জড়িত থাকার প্রমাণ তাদের হাতে রয়েছে।

আফগানিস্তানের তালেবান প্রশাসন এ হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে, এ ঘটনার ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এবং সীমান্ত পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। যুদ্ধবিরতির প্রচেষ্টা কার্যত নড়বড়ে অবস্থায় রয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা