Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের বৈঠক
ছবিতে বাঁ থেকে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা। বৈঠকে নবগঠিত সরকারের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানান। সাম্প্রতিক নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন তারা। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমানকেও শুভেচ্ছা জানান।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি চীনের দৃঢ় সমর্থন জানান। তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে চীনের নেতৃত্ব বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন সর্বাত্মক কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব এগিয়ে নেয়ার গুরুত্ব তুলে ধরেন এবং রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে চীনের আরও সক্রিয় সম্পৃক্ততার আহ্বান জানান। রাষ্ট্রদূত চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থের ভিত্তিতে জনগণের কল্যাণে ভবিষ্যতমুখী ও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন। উভয় পক্ষ নিয়মিত ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের পক্ষ থেকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণও জানানো হয়।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের কথা বলেন। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার।

এদিন তিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

থার্ড টার্মিনাল খুলছে কবে? দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার দৌড়ে এগিয়ে যারা
বোরকা-মাস্ক পরে সমন্বয়ককে কুপিয়ে জখম
বাদ পড়ছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
দেড় বছরের অভিজ্ঞতা তুলে ধরলেন রাষ্ট্রপতি, ষড়যন্ত্রের অভিযোগ
বিশ্বকাপে রেকর্ড ব্যবধানে ভারতের হার
৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু
চাঁদাবাজবিরোধী নতুন আন্দোলনের ডাক জামায়াত আমিরের
ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা, গুলিতে একজন নিহত ১
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের বৈঠক
চাঁদাবাজকে ধরে সড়কে ঘুরিয়ে পুলিশের মাইকিং
১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে শিশির মনির
জাহানারাকে হয়রানির অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল
শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের চেষ্টার সমালোচনা এনসিপির
সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল
নিষিদ্ধ দলের কোনও তৎপরতা চলতে দেয়া যাবে না: আইজিপি