Sobar Desh | সবার দেশ কামাল সরকার, টরন্টো, কানাডা থেকে

প্রকাশিত: ০২:১৭, ২৫ জুলাই ২০২৬

ভাষা নিয়ে শুরু বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি

চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
ছবি: সবার দেশ

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র প্রকাশের পর এর ভাষা, বানান ও শব্দপ্রয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাংলা ভাষাবিষয়ক বিভিন্ন ব্যক্তি ও ভাষা-সচেতন মহল পদত্যাগপত্রে একাধিক ভাষাগত ভুল ও অসংগতির অভিযোগ তুলেছেন।

সমালোচকদের দাবি, রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে জারি হওয়া একটি সরকারি নথিতে ভাষার শুদ্ধতা ও প্রমিত রীতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, পদত্যাগপত্রে ব্যবহৃত কয়েকটি শব্দ ও বানান নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পদত্যাগপত্রের শুরুতে ব্যবহৃত সম্বোধন ‘শ্রদ্ধাজনেষু, জনাব’। সমালোচকদের মতে, ‘শ্রদ্ধাজনেষু’ বাংলা ভাষার প্রচলিত বা প্রমিত সম্বোধন নয়। তাদের ভাষ্য, এখানে ‘শ্রদ্ধাভাজনেষু’ শব্দটি ব্যবহার অধিক উপযুক্ত হতো। রাষ্ট্রপতি একটি দেশের সর্বোচ্চ সম্মানের পদ। প্রতিবছর ভাষা শহীদের স্মৃতিস্তম্ভে তিনিই সর্বাগ্রে পুস্পমাল্য প্রদান করেন। শব্দচয়নে তার ভুলগুলোকে অন্যান্য ভুলের মত স্বাভাবিক ভুল বলে গণ্য করার কোনও সুযোগ নেই। তবে তিনি যদি এটিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে ব্যাখ্যা প্রদান করেন তবে তা ভিন্ন কথা। অন্যথায় শতবর্ষ পরেও এটি তার অফিস ফাইলে বা অনলাইন কপিতে একটি খারাপ ইতিহাস বা রাষ্ট্রপতির অজ্ঞতার স্বাক্ষর হয়ে থাকবে। কাউকে ভাল শব্দে সম্ভোধন করতে গিয়ে ভুলটিকে যদি শুদ্ধ হিসেবে ধরে নেয়া হয় তবে তা ব্যঙ্গোক্তি হয়ে যায়। অর্থাৎ স্পিকারকে এমন শব্দে ঠাট্টা করা হয়েছে যা কিনা খুবই খারাপ খবর। 

এ ছাড়া পদত্যাগপত্রের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ভাষাগত অসংগতির অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ‘২০২৩ খ্রি. সনের’ পরিবর্তে ‘২০২৩ খ্রিষ্টাব্দের’ ব্যবহারকে অধিকতর প্রমিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
  • একই নথিতে তারিখ লেখার ক্ষেত্রে এক স্থানে ‘৫ই আগস্ট’ এবং অন্য স্থানে ‘২৪ এপ্রিল’ ব্যবহার করায় রীতিগত অসামঞ্জস্যের কথা বলা হয়েছে। সমালোচকদের মতে, একই নথিতে তারিখ লেখার ক্ষেত্রে একক রীতি অনুসরণ করা উচিত ছিলো।
  • প্রসঙ্গ অনুযায়ী ‘কোন’-এর পরিবর্তে ‘কোনো’ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
  • ‘হৃদযন্ত্রে’ শব্দটির পরিবর্তে বাংলা একাডেমির প্রমিত বানান অনুযায়ী ‘হৃদ্‌যন্ত্রে’ লেখাকে সঠিক বলা হয়েছে।
  • ‘ইদানিং’-এর পরিবর্তে ‘ইদানীং’ বানান ব্যবহারের কথা বলা হয়েছে।
  • ‘পরিক্ষায়’ শব্দটির পরিবর্তে ‘পরীক্ষায়’ বানানকে শুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
  • ‘রোগ সমূহের’-এর পরিবর্তে ‘রোগসমূহের’ ব্যবহারকে প্রমিত রীতি হিসেবে তুলে ধরা হয়েছে।

পদত্যাগপত্রে তৃতীয় অনুচ্ছেদে তিনি লিখেছেন, ‘রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক ----’ । প্রাদুর্ভাব বলতে তিনি যা বুঝাতে চেয়েছেন তা হলো, রোগসমূহের কারণে বা প্রভাবে। প্রাদুর্ভাব ইংরেজিতে outbreak, খাঁটি বাংলায় রোগ ছড়িয়ে পড়া। ভবিষ্যতে কোন পদস্থ কর্তার অফিস থেকে লেখা এ ধরণের ভুলের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ব্যক্তিগত শারীরিক অসুস্থতার প্রসঙ্গে ‘রোগসমূহের কারণে’ বা ‘রোগের প্রভাবে’ ধরনের শব্দবন্ধ অধিক উপযুক্ত হতে পারতো।

তবে এসব পর্যবেক্ষণ ভাষাবিদ ও সমালোচকদের মতামতের ভিত্তিতে উঠে এসেছে। এ বিষয়ে বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি। ফলে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সরকারি অবস্থান এখনও জানা যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?
চুপ্পুকে গ্রেফতার গ্রেফতার করতে হবে: আখতার
রাষ্ট্রপতি নির্বাচন ৯০ দিনের মধ্যে, দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি
মিরপুরে যুবদল নেতাসহ দুজনকে গুলি, অস্ত্রধারী আটক
চুপ্পুর স্বাস্থ্যের খোঁজ নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
মেট্রো স্টেশনের নিচে ছাতায় লুকানো পাইপ বোমা উদ্ধার
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে মহাপরিকল্পনা
চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ সদস্য
জুলাই বিপ্লব ছিলো দেশ ও জাতির মুক্তির বার্তা: জামায়াত আমির
সিআইএর স্থাপনায় রাশিয়ার সহায়তায় হামলা চালায় ইরান