Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৮, ২৫ জুলাই ২০২৬

এখন আমি মুক্ত—বললেন বিদায়ী রাষ্ট্রপতি 

সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু

সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর এক ধরনের স্বস্তি ও স্বাধীনতা অনুভব করছেন বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এখন তিনি নিজেকে মুক্ত মনে করছেন। শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং সামনে লেখালেখি করেই সময় কাটাতে চান।

শুক্রবার (২৪ জুলাই) রাতে দেশের এক গণমাধ্যমকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি বলেন, 

আমি আনন্দিত, আমি মুক্ত। শারীরিকভাবে আমি অনেক অসুস্থ। পদত্যাগপত্রে সেসব বিষয় উল্লেখ করেছি। এখন স্বাধীনভাবে চলবো। লেখালেখি করে সময় পার করবো।

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক সংকটের প্রসঙ্গ টেনে মো. সাহাবুদ্দিন বলেন, সে সময় সবচেয়ে বড় লক্ষ্য ছিলো দেশে কোনও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে না দেয়া। তার ভাষ্য, কঠিন সে পরিস্থিতিতেও তিনি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছেন।

তিনি জানান, সংকটময় ওই সময়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে আইনি মতামত চান। আপিল বিভাগের পরামর্শ ও নির্দেশনার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

মো. সাহাবুদ্দিনের দাবি, সে সময় সিদ্ধান্ত নেয়া মোটেও সহজ ছিলো না। বরং নিজের জীবন নিয়েও শঙ্কা ছিলো। তবে অন্তর্বর্তী সরকার গঠন না হলে দেশ সাংবিধানিক সংকটে পড়তে পারতো বলে তিনি মনে করেন।

তিনি বলেন, পরবর্তীতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে এবং সে প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠিত হয়। তার মূল উদ্দেশ্য ছিলো সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পথ নিশ্চিত করা।

দায়িত্ব পালনকালে নানা ধরনের মানসিক চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করেন বিদায়ী রাষ্ট্রপতি। তিনি বলেন, সব চাপ সহ্য করেও নির্বাচন আয়োজন পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

একই মেয়াদে তিনটি পৃথক সরকারকে শপথবাক্য পাঠ করানোর অভিজ্ঞতাকে জীবনের বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেন মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ঘটনাক্রমে ইতিহাসের একটি ব্যতিক্রমী অধ্যায়ের সাক্ষী হয়েছেন তিনি। পাশাপাশি তার গঠিত অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছিল বলেও মন্তব্য করেন।

নতুন রাষ্ট্রপতির উদ্দেশে শুভকামনা জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, যিনি পরবর্তী রাষ্ট্রপতি হবেন, তিনি যেনো তার চেয়ে আরও যোগ্য ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন—এটাই তার প্রত্যাশা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?
চুপ্পুকে গ্রেফতার গ্রেফতার করতে হবে: আখতার
রাষ্ট্রপতি নির্বাচন ৯০ দিনের মধ্যে, দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি
মিরপুরে যুবদল নেতাসহ দুজনকে গুলি, অস্ত্রধারী আটক
চুপ্পুর স্বাস্থ্যের খোঁজ নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
মেট্রো স্টেশনের নিচে ছাতায় লুকানো পাইপ বোমা উদ্ধার
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে মহাপরিকল্পনা
চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ সদস্য
জুলাই বিপ্লব ছিলো দেশ ও জাতির মুক্তির বার্তা: জামায়াত আমির
সিআইএর স্থাপনায় রাশিয়ার সহায়তায় হামলা চালায় ইরান