Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৭, ২৫ জুলাই ২০২৬

স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান ঠেকাতে আইনি ব্যবস্থা জরুরি

চুপ্পুকে গ্রেফতার গ্রেফতার করতে হবে: আখতার

চুপ্পুকে গ্রেফতার গ্রেফতার করতে হবে: আখতার
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি। দলটির দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিচার নিশ্চিত করতে এবং স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি জানান দলটির সদস্যসচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদে থাকাকালে ফ্যাসিবাদী শাসনের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন। তার অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাফিয়া হাসিনার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, গুম-খুন এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের ঘটনায় তিনি নীরব থেকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে এবং শহীদদের আত্মত্যাগের বিচার নিশ্চিত করতে মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি যদি সত্যিই জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, তাহলে দলটির উচিত সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া।

পদত্যাগপত্রের সমালোচনা করে আখতার হোসেন বলেন, অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেও পদত্যাগপত্রে এমন কিছু অপ্রাসঙ্গিক ঐতিহাসিক বর্ণনা যুক্ত করা হয়েছে, যা মূলত নিজের জন্য একটি ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের পথ তৈরি করার চেষ্টা।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকার অযোগ্য—এ কথা অনেক আগেই বিএনপিকে জানানো হয়েছিলো। কিন্তু তখন তাকে অভিশংসনের উদ্যোগ না নিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে সম্পৃক্ত রেখে তার অবস্থান আরও শক্তিশালী করা হয়েছিলো বলে অভিযোগ করেন তিনি।

আখতার হোসেনের দাবি, রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় এতদিন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি বলে বিভিন্ন মহল থেকে বলা হয়েছিলো। তবে পদত্যাগের পর তিনি আর কোনও সাংবিধানিক দায়মুক্তি বা আইনি সুরক্ষার আওতায় নেই। তাই এখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনও বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, বিএনপি আগামী নির্বাচনকালীন সময়ে নিজেদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতির পদে দেখতে চায়। সে কারণেই সরকার গঠনের পাঁচ মাস পর রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। অতীতেও রাষ্ট্রপতির পদে নিজেদের অনুকূল ব্যক্তিকে বসিয়ে নির্বাচনকালীন সুবিধা নেয়ার নজির রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ ব্রিফিংয়ে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, দলটির নেত্রী মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?
চুপ্পুকে গ্রেফতার গ্রেফতার করতে হবে: আখতার
রাষ্ট্রপতি নির্বাচন ৯০ দিনের মধ্যে, দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি
মিরপুরে যুবদল নেতাসহ দুজনকে গুলি, অস্ত্রধারী আটক
চুপ্পুর স্বাস্থ্যের খোঁজ নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
মেট্রো স্টেশনের নিচে ছাতায় লুকানো পাইপ বোমা উদ্ধার
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে মহাপরিকল্পনা
চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ সদস্য
জুলাই বিপ্লব ছিলো দেশ ও জাতির মুক্তির বার্তা: জামায়াত আমির
সিআইএর স্থাপনায় রাশিয়ার সহায়তায় হামলা চালায় ইরান