Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১৯ জুন ২০২৬

আপডেট: ০০:১৪, ১৯ জুন ২০২৬

জামায়াত এমপিকে গুলির হুমকি, অডিও ফাঁস

জামায়াত এমপিকে গুলির হুমকি, অডিও ফাঁস
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-কে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা উঠে এসেছে বলে দাবি করা একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কথোপকথন রয়েছে বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে। অডিওতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে ঘিরে সহিংসতার ইঙ্গিতপূর্ণ আলোচনা শোনা যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রতিবেদকের অনুসন্ধানে অডিওতে থাকা দুই ব্যক্তির একজন যে আরমান উদ্দিন, তা নিশ্চিত হওয়া গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

অডিওর বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাবো? পরে অডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ জানান তিনি। অডিও পাঠানোর পর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ফাঁস হওয়া কথোপকথনে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেনো এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।

জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত কণ্ঠকে বলতে শোনা যায়, এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।

কথোপকথনের আরেক পর্যায়ে অপর ব্যক্তি বলেন, বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো। এর জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়, এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।

অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার প্রসঙ্গ উঠে আসায় স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, কথোপকথনে থাকা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট কোনও প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হতে পারেন। তবে তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। অডিওর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে অডিওটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা