Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২, ৩ নভেম্বর ২০২৫

গ্লোবাল চায়না ফেলোশিপ ২০২৬-এর আবেদন শুরু

যুক্তরাষ্ট্রে গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে গবেষণার সুযোগ
ছবি: সংগৃহীত

চীনের বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণার আগ্রহীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি সেন্টার (জিডিপি সেন্টার) ঘোষণা দিয়েছে ‘গ্লোবাল চায়না ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬’-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

২০১৭ সালে চালু হওয়া এ ফেলোশিপ এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জনেরও বেশি প্রি-ডক্টরাল ও পোস্টডক্টরাল গবেষককে সহায়তা করেছে।

ফেলোশিপের মেয়াদ ও সুবিধা

গ্লোবাল চায়না ফেলোশিপ ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য প্রদান করা হবে। নির্বাচিত ফেলোরা প্রতিযোগিতামূলক ভাতা (স্টাইপেন্ড) পাবেন, যা তাদের মাঠপর্যায়ের গবেষণা, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ও পেশাগত উন্নয়ন কার্যক্রমে সহায়তা করবে।

প্রত্যেক ফেলোকে প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা জিডিপি সেন্টারের চলমান গবেষণা প্রকল্পে যুক্ত থাকতে হবে, পাশাপাশি আরও ২০ ঘণ্টা স্বাধীন গবেষণায় সময় দিতে পারবেন। ফেলোদের একজন তত্ত্বাবধায়কের অধীনে কাজ করতে হবে এবং প্রোগ্রামের অংশ হিসেবে অন্তত একটি ওয়ার্কিং পেপার প্রকাশ করতে হবে।

যোগ্যতা

  • প্রোগ্রামটি প্রি-ডক্টরাল ও পোস্টডক্টরাল দুই ধাপের প্রার্থীদের জন্য উন্মুক্ত।
  • প্রি-ডক্টরাল আবেদনকারীদের ক্ষেত্রে যোগ্যতা বা সমন্বিত পরীক্ষা সম্পন্ন এবং গবেষণা প্রস্তাব অনুমোদিত থাকতে হবে।
  • পোস্টডক্টরাল আবেদনকারীদের ২০২৬ সালের আগস্টের মধ্যে থিসিস ডিফেন্ড সম্পন্ন করতে হবে।

চীনের বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক সংস্থা ও নীতিনির্ধারণ বিষয়ে আগ্রহ ও অভিজ্ঞতা থাকতে হবে। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। চীনা ভাষা বা উল্লেখিত অঞ্চলের ভাষাজ্ঞান থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

সুবিধাসমূহ

  • গবেষণা, সম্মেলন ও প্রশিক্ষণের জন্য অর্থায়ন
  • বোস্টন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে কাজের সুযোগ
  • অভিজ্ঞ তত্ত্বাবধায়কের কাছ থেকে নিয়মিত দিকনির্দেশনা ও পেশাগত সহায়তা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী আবেদনকারীদের নিচের নথিপত্র একত্রে একটি পিডিএফ ফাইলে তৈরি করে পাঠাতে হবে—

  • হালনাগাদকৃত সিভি
  • ১–২ পৃষ্ঠার কভার লেটার
  • ১–২ পৃষ্ঠার ওয়ার্কিং পেপার প্রস্তাবনা
  • দুইজন রেফারেন্সের যোগাযোগের তথ্য

সব নথি পাঠাতে হবে [gci@bu.edu](mailto:gci@bu.edu) ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

২০২৫ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে বোস্টন ইউনিভার্সিটির গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!