Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাংকিং নয়, সামর্থ্যেই বিশ্বাস হামজার

র‌্যাংকিং নয়, সামর্থ্যেই বিশ্বাস হামজার
ছবি: সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের সামনে অপেক্ষাকৃত শক্তিশালী ও উচ্চ র‌্যাংকিংয়ের কয়েকটি দল। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে ভীত নন বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখেই টুর্নামেন্টে ভালো করার প্রত্যয় জানিয়েছেন তিনি।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে টুর্নামেন্ট নিয়ে ইতিবাচক বার্তা দেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা। ফিফা আসিয়ান কাপ সামনে রেখে জাকার্তায় দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী আরও কয়েকজন ফুটবলার।

অনুশীলনের ফাঁকে আসন্ন টুর্নামেন্ট নিয়ে কথা বলতে গিয়ে হামজা বলেন, আমরা এ টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত বোধ করছি। এটি অবশ্যই আমাদের চেয়ে উঁচু র‌্যাংকিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার বড় একটি সুযোগ। তাই আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা।

প্রতিপক্ষের শক্তি নিয়ে নিজেদের পিছিয়ে রাখতে চান না হামজা। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, 

আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। এটি আমাদের জন্য শেখার একটি পথও। আমরা এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি, যাতে আমাদের দেশকে সম্মানিত ও গর্বিত করতে পারি।

জাকার্তায় দলের প্রস্তুতি এবং স্থানীয়দের আতিথেয়তায়ও সন্তুষ্ট হামজা। ইন্দোনেশিয়ার মানুষের ফুটবলের প্রতি আগ্রহ এবং অনুশীলনের সুযোগ-সুবিধার প্রশংসা করে তিনি বলেন, অসাধারণ। সত্যি বলতে, আমি ঠিক যেমনটা আশা করেছিলাম, তেমনই। খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, খুবই দয়ালু মানুষ। এখানকার ফুটবলের প্রতি আগ্রহ অনেক বেশি এবং সুযোগ-সুবিধাগুলোও খুব চমৎকার।

শুক্রবারের ম্যাচ নিয়ে নিজের আগ্রহের কথাও জানান হামজা। তিনি বলেন, আমি শুক্রবারের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। দেখা যাক, আমরা কেমন করি।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি অভিজ্ঞতা অর্জন ও দেশের জন্য সম্মান বয়ে আনার লক্ষ্য নিয়েই ফিফা আসিয়ান কাপে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গানে ‘ভাইরাল’ হওয়া বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে: প্রধানমন্ত্রী
এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর পক্ষে নই: জামায়াত আমির
র‌্যাংকিং নয়, সামর্থ্যেই বিশ্বাস হামজার
হাঁস-মুরগি নিয়ে ওসিকে বিদায় জানালেন এলাকাবাসী
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বারিধারায় গাড়িচাপা: চালক কিশোর, মামলায় আসামি অন্যজন
মরিয়মের মৃত্যু তদন্তে নতুন মোড়, মামা ওবায়দুর গ্রেফতার
১৬ দিন বিদ্যুৎহীন আইএইচটি, অনির্দিষ্টকালের ছুটি
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না: পেজেশকিয়ান
বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান
আগ্রাসি হয়ে উঠছে ডেঙ্গু ২৪ ঘণ্টায় গেলো ৬ প্রাণ
এ বছর স্থানীয় নির্বাচন নয়: মীর শাহে আলম
সংসদে পাস হওয়া তিন আইন মানবাধিকার সুরক্ষায় দুর্বল: এইচআরডব্লিউ
চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ