Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:০১, ৩ সেপ্টেম্বর ২০২৫

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশ দলের সাথে থাকছে না হামজা চৌধুরী ।

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচে হামজা চৌধুরী বাংলাদেশ দলের সাথে থাকছে না সেটাই নিশ্চিত ছিলো আগেই থেকে। এইবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোর দুই ম্যাচে অংশ নিতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশ্যে রাওনা দিবে তপু-জামালরা। তার আগেই মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ছিলেন সেইখানে। সভাপতির সঙ্গে আলোচনার পর ফেডারেশন ভবন থেকে জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ম্যানেজার আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে'।

ফিফার নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোতে খেলার জন্য যেকোন ফুটবলারকে ৪৮ ঘন্টা আগেই ক্লাব ছাড়তে হয়। হামজাকে নিয়ে বাফুফেও সেই পরিকল্পনা নিয়ে কাজ করছিলো। তবে সামনে এশিয়া কাপ বাছাই এবং হামজার সাথে বাংলাদেশ দলের পথচলায় তার এজেন্টের কাছে নমনীয় ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য আগামী ৬ই সেপ্টেম্বর নেপালের দশরথ রানাতুঙ্গা স্টেডিয়ামে ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং নেপাল। একই স্টেডিয়ামে ৯ সেপ্টেমবর দ্বিতীয় এবং শেষ ম্যাচে মাঠে নামবে দুইদল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য