Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০০:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

হামজাকে নিয়ে আশাবাদী কোচ ক্যাবরেরা

হামজাকে নিয়ে আশাবাদী কোচ ক্যাবরেরা
ফাইল ছবি

আসন্ন ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ । তবে সে ম্যাচে চোট পাওয়া হামজা চৌধুরী খেলতে পারবে কিনা তা নিয়ে ছিলো সংশয়। তবে এ সংশয় কিছুটা দূর করলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা । জানালেন সিঙ্গাপুর ম্যাচে হামজাকে নিয়ে আশাবাদী এ সাবেক এক ইংলিশ ফুটবলার।

জাতীয় দলের খেলা নেই। ফুটবলাররা ব্যস্ত সময় পার করছে ঘরোয়া লিগে। তাইতো দীর্ঘ বিরতির পর অবশেষে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরেছে ক্যাবরেরা। আর সে আজ ক্রীড়া লেখক সমিতির ইফতার পার্টিতে অংশ নিয়েছেন তিনি। এইসময় সাংবাদিকরা আসন্ন সিঙ্গাপুর ম্যাচ এবং হামজার চোটের ব্যাপারে প্রশ্ন করেন । ইনজুরি কাটিয়ে ঐ ম্যাচ খেলতে পারবেন কি না এ নিয়ে সংশয় রয়েছে। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আশাবাদী হামজাকে সিঙ্গাপুর ম্যাচ খেলানোর ব্যাপারে, আশা করি। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আমাদের জানামতে পরিকল্পনা হলো মার্চের মাঝামাঝি সময়ে তার ফেরার কথা। সে অনুযায়ী আমরা ঠিক করবো ও কবে ক্যাম্পে যোগ দেবে। তবে সবকিছু ঠিক থাকলে সে ইতিবাচক আছে এবং আমরাও আশাবাদী যে অন্তত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ওকে পাওয়া যাবে।

তহামজা চৌধুরি তার ক্লাব লেস্টার সিটির চিকিৎসকের অধীনে রয়েছেন। কোচ হ্যাভিয়ের লেস্টারের চিকিৎসক ও হামজা উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ নিয়ে তিনি বলেন, আমরা যোগাযোগ রাখছি। আমি ওর সাথে এবং লেস্টার সিটির ডাক্তারের সাথেও যোগাযোগ রাখছি। আমরা ইতিবাচক। আশা করি ওর রিকভারি খুব ভালোভাবেই হবে।

উল্লেখ্য আগামী ৩১শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ । তবে তার আগেই ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে হামজা-সামিতদের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার