Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭, ১৮ জুলাই ২০২৬

ফিরে দেখা ১৮ জুলাই, আন্দোলনের গতি বদলে যাওয়ার ক্ষণ

‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন

‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
প্রতীকি ছবি

‘পানি লাগবে, পানি...’ মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও। সংঘর্ষের উত্তপ্ত মুহূর্তে হাতে পানির বোতল নিয়ে ছুটছেন এক তরুণ। চারদিকে টিয়ারশেলের ধোঁয়া, গুলির শব্দ আর আতঙ্ক। তবুও তিনি থেমে যাননি। আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পানি পৌঁছে দিতে ছুটছিলেন। কিছুক্ষণ পরই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি।

সে তরুণ ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন তিনি। তার মৃত্যুর দুই বছর পূর্তিতে আজও ‘পানি লাগবে পানি’ উচ্চারণটি আন্দোলনের অন্যতম স্মরণীয় প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

মুগ্ধর গুলিবিদ্ধ হওয়ার আগে ধারণ করা ছোট্ট ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, টিয়ারশেলের ধোঁয়ায় চোখ জ্বালা করলেও তিনি নিজের টি-শার্ট দিয়ে চোখ মুছে আবারও পানির বোতল হাতে সামনে এগিয়ে যাচ্ছেন। কয়েক মুহূর্ত পর গুলিবিদ্ধ হয়ে তার জীবন থেমে যায়।

তার এ মৃত্যু আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। দেশজুড়ে ক্ষোভ, শোক ও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে। ‘পানি লাগবে পানি’ স্লোগানটি তখন শুধু একটি আহ্বান নয়, বরং আন্দোলনের প্রতীকী ভাষায় পরিণত হয়। দেয়ালচিত্র, পোস্টার, ব্যানার ও স্মারকচিত্রে আজও পানি হাতে ছুটে চলা মুগ্ধর সে দৃশ্য স্থান করে নিয়েছে।

আলোচকদের মতে, মুগ্ধর আত্মত্যাগ ছাত্র-জনতার আন্দোলনকে আরও বিস্তৃত গণ-অভ্যুত্থানে রূপ নিতে গুরুত্বপূর্ণ অনুঘটকের ভূমিকা পালন করে। নির্বিচারে গুলিতে প্রাণহানির প্রতিবাদে রাজপথে মানুষের অংশগ্রহণ আরও বেড়ে যায়।

মীর মুগ্ধর জন্ম ১৯৯৮ সালের ৯ অক্টোবর ঢাকার উত্তরায় বাংলাদেশ মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে। বাবা মীর মোস্তাফিজুর রহমানের চাকরির সুবাদে পরিবারটি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া শহরে বসবাস করলেও পরে ঢাকার উত্তরায় স্থায়ী হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ এমবিএ করছিলেন মুগ্ধ। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। তার বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত মেরিন ইঞ্জিনিয়ার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত। জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।

পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই মুগ্ধ ছিলেন শান্ত, ভদ্র ও সবার সঙ্গে সহজে মিশতে পারা একজন মানুষ। নিয়মিত নামাজ আদায় করতেন এবং পরিবারের পরামর্শ ছাড়া কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার বিষয়েও পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন।

মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে আন্দোলনকে দলীয় রাজনৈতিক রূপ না দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ১৭ জুলাই তারা কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে যান। বাস দেরি করায় মুগ্ধ দীর্ঘ সময় পরিবারের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যার দিকে তার জমজ ভাই জানতে পারেন, আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে মুগ্ধ গুলিবিদ্ধ হয়েছেন। পরদিন সকালে বাসায় এসে পরিবারের সদস্যরা তার লাশ দেখতে পান। সে শোকের ধাক্কায় বাবা মীর মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এক লেখায় মুগ্ধর বাবা উল্লেখ করেন, ছোটবেলা থেকেই ছেলে সমাজসেবামূলক কাজে আগ্রহী ছিৎলো। স্কুলজীবনে স্কাউট কার্যক্রমের মাধ্যমে তাকে ও তার জমজ ভাইকে সামাজিক কাজে সম্পৃক্ত করেন। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ত্রাণ বিতরণ, অগ্নিনির্বাপণ, যানজট নিয়ন্ত্রণসহ নানা স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে তারা অংশ নিতেন।

তিনি আরও লেখেন, মুগ্ধর স্বপ্ন ছিলো একজন সফল উদ্যোক্তা হওয়া। কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা কমানোর মাধ্যমে দেশের জন্য কাজ করতে চেয়েছিলেন তিনি। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে নেতৃত্বের গুণাবলীরও পরিচয় দিয়েছিলেন।

মুগ্ধর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মহল তার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে তার আদর্শ, মানবিকতা ও সাহসিকতাকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরার আহ্বান জানানো হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত