Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ৩১ মার্চ ২০২৫

শহীদ মীর মুগ্ধর বাড়িতে রিজভী

শহীদ মীর মুগ্ধর বাড়িতে রিজভী
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর তিনি মুগ্ধর বাড়িতে যান, তার পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় শহীদ মীর মুগ্ধর বাবা বলেন, আমার ছেলে মুগ্ধর জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিজভী তার বাসায় গেলে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ মুগ্ধর বাবা।

রিজভীর এ সাক্ষাৎকে মুগ্ধর পরিবার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে। তিনি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়াত মুগ্ধর আত্মার মাগফিরাত কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ