Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫

গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে চিত্রায়িত ডাকটিকিট অবমুক্ত

গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে চিত্রায়িত ডাকটিকিট অবমুক্ত
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান-২০২৪ এর স্মৃতি ধরে রাখতে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ ডাকটিকিট অবমুক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও  ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। 

ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। নারীদের ভূমিকা জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাক টিকেটটিতে।

আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা যুগিয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম সৃষ্টি হয়েছিল, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।

সবার দেশে/এমকেজে 

শীর্ষ সংবাদ:

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক