Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ৮ মে ২০২৬

২১৮৬ কোটি ব্যয়ে আরও তিন কার্গো এলএনজি আমদানি

২১৮৬ কোটি ব্যয়ে আরও তিন কার্গো এলএনজি আমদানি
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ২ হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২৪ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভা সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ এর বিধি ১০৫ (৩) (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৮-৯ জুন, ৯-১০ জুন এবং ১৪-১৫ জুনের মধ্যে পর্যায়ক্রমে এসব এলএনজি কার্গো দেশে পৌঁছাবে।

যেসব প্রতিষ্ঠান থেকে এলএনজি আমদানি করা হবে, সেগুলো হলো— সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড।

জ্বালানি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে গ্যাসের বাড়তি চাহিদা মেটাতে সরকার নিয়মিতভাবে দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে অতিরিক্ত এলএনজি আমদানিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

উগ্রবাদী শুভেন্দু-ই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
বিশ্ব গাধা দিবস আজ, স্বীকৃতি দিন পরিশ্রমী প্রাণীটির
‘ওয়াকা ওয়াকা’ শাকিরা ফিরছেন ‘দাই দাই’ নিয়ে
হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল
মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আলোচিত যারা, আজই চূড়ান্ত
সুনামগঞ্জে কবর খুঁড়ে যুবতীর ‘সাধনা’, এলাকায় চাঞ্চল্য
ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ত্যাগ মার্কিন ডেস্ট্রয়ারের
প্রথম আলোর মতিউরসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
রাজনীতির নতুন সমীকরণ? এনসিপিতে আরও তিন শতাধিক যোগদান
ডিএনএ পরীক্ষায় ইমাম নির্দোষ: বোনকে ধর্ষণের দায়ে আপন ভাই গ্রেফতার
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ
২১৮৬ কোটি ব্যয়ে আরও তিন কার্গো এলএনজি আমদানি
সংখ্যালঘুদের নিরাপদ দেশ হবে বাংলাদেশ: নাহিদ ইসলাম
বরিশালে মাদকসহ ‘হানিট্র্যাপ’ চক্র দম্পতি গ্রেফতার
বিএনপি আওয়ামী লীগের হাতে ‘হাইজ্যাক’ হয়েছে: হাসনাত
প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাসুর-জাসহ গ্রেফতার ২