Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ৮ মে ২০২৬

আপডেট: ১৭:৪৭, ৮ মে ২০২৬

সব জল্পনার অবসান

উগ্রবাদী শুভেন্দু-ই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

উগ্রবাদী শুভেন্দু-ই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকের পর তার নাম চূড়ান্ত করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার (৮ মে) বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম অনুমোদন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে দলীয় নেতৃত্ব।

জানা গেছে, শনিবার কোলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে–এ নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের।

বৈঠকের পর শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিলো। কারণ, তিনি টানা দুই নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ হাজার ৯৫৬ ভোটে হারান। এবার ভবানীপুর কেন্দ্রেও ১৫ হাজারের বেশি ভোটে জয় পান বলে দাবি করা হয়েছে। পাশাপাশি নন্দীগ্রামেও প্রায় ১০ হাজার ভোটে জয় ধরে রাখেন তিনি।

এ ধারাবাহিক রাজনৈতিক সাফল্যের কারণে বিজেপির ভেতরে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল। অবশেষে সে জল্পনাই সত্যি হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে