Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:২১, ২৮ এপ্রিল ২০২৬

পারমাণবিক যুগে বাংলাদেশ

রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টেই গ্রিডে আসবে বিদ্যুৎ

রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টেই গ্রিডে আসবে বিদ্যুৎ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে। এর ফলে দেশ প্রথমবারের মতো পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বাস্তব পর্যায়ে প্রবেশ করলো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কেন্দ্রটির প্রথম ইউনিটে (ইউনিট-১) ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে।

প্রকল্পের ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় এবং দেশীয় প্রকৌশলীদের তত্ত্বাবধানে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি ধাপে ধাপে স্থাপন করা হচ্ছে। প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতা ও আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রেখে সম্পন্ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন, জ্বালানি লোডিং শেষ হওয়ার পরপরই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতেই অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে ইউনিট-১ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে, যেখানে প্রায় ১২০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে।

পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ মেগা প্রকল্পে রাশিয়া-র আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে। এখানে আধুনিক প্রযুক্তির ভিভিইআর-১২০০ ধরনের দুটি রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে।

প্রকল্পের দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশেরও বেশি পূরণ করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টদের আশা।

বিশ্লেষকদের মতে, রূপপুর প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তই উন্মোচন করছে না, বরং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন ও প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথও তৈরি করছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার
বর্ষসেরা ট্যুরিজম পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন
মৃত্যুদণ্ডের ইনজেকশনেও মৃত্যু নয়, হাসপাতালে অচেতন ক্রিস্টা
হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, ‘অবৈধ অর্ডার মানি না’
শিক্ষকদের পেনশন ৩ মাসে দেয়ার দাবি আখতারের
মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী
চুক্তিভিত্তিক জনবল নেবে সেভ দ্য চিলড্রেন
বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
আমরা যুদ্ধে জড়াতে চাই না: তথ্যমন্ত্রী
নেতানিয়াহু-আমিরাতের প্রেসিডেন্টের ‘বিমান ছিনতাই নাটক’
রাশিয়া থেকে এলো ইউরেনিয়াম, ভোরে রূপপুরের পথে