Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ১২ মে ২০২৬

আপডেট: ১৬:৪৮, ১২ মে ২০২৬

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি
প্রতীকি ছবি

দেশজুড়ে কমছেই না হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে, আর ৬ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৯২ শিশু।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৬৮ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫৬ শিশুর।

এ সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছে ৫১ হাজার ৫৬৭ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিভাগে। এ বিভাগেই হাম ও হাম সন্দেহে সর্বোচ্চ ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি, যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩২ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচিতে ঘাটতি, অভিভাবকদের অসচেতনতা এবং দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে নয় মাসের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ এ বয়সে অনেক শিশুই এখনও নিয়মিত হাম টিকা নেয়ার সুযোগ পায় না।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি এবং হাসপাতালে চিকিৎসা সুবিধা বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা হতো না: নাহিদ ইসলাম
বিএনপি–জামায়াতের মত নিয়েই বাণিজ্যচুক্তি হয়েছিলো: ফরিদা আখতার
শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
সার্জনের ছুরি থেকে দর্শকের চোখ: লন্ডন জু-তে বদলে গেলো সংরক্ষণের সংজ্ঞা
আমতলীতে অবৈধ জমি দখলে ১৫ দিনের কারাদণ্ড
ফ্রান্সে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কতা জারি
নাহিদের আগুনে পুড়লো পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের
শেখ হাসিনা ও আ’লীগকে ‘থু ‍থু’ দেবে জনগণ: স্পিকার
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি
হামে মৃত্যুর অর্ধেকেরই টিকা নেয়ার বয়স হয়নি
শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই বদলানো হচ্ছে শিক্ষাক্রম: প্রধানমন্ত্রী
ইরানে গোপনে হামলা চালিয়েছিলো আরব আমিরাত
সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আইন ভেঙে এসআইবিএলের প্রশাসক বদলি
ইউনূস আমলেও টিকা ছিলো, আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা কাজ করেনি
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদল নেতারা আসনে, দাঁড়িয়ে শিক্ষকরা
সিগারেটের দাম বাড়িয়ে ১৭ থেকে ৩৫ টাকার প্রস্তাব
দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি হবে: খায়রুল কবির