Sobar Desh | সবার দেশ প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম

প্রকাশিত: ১৭:১৮, ১২ মে ২০২৬

ফ্রান্সে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কতা জারি

ফ্রান্সে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কতা জারি
প্যারিসের বিশা হাসপাতালে পুলিশের প্রহরায় হান্টাভাইরাস আক্রান্ত রোগী বহনকারী অ্যাম্বুলেন্স প্রবেশ করছে। ছবি: সবার দেশ

বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠছে হান্টাভাইরাস। এবার ফ্রান্সেও এ ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্ত একটি জাহাজ থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার পথে এক ফরাসি নাগরিকের শরীরে হান্টাভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পর দেশটির স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ফরাসি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ ল্যকর্নু এক সংবাদ সম্মেলনে জানান, জাহাজটি থেকে কয়েকজন যাত্রী ও কর্মীকে উদ্ধার করে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হচ্ছিলো। যাত্রাপথেই এক ফরাসি নাগরিক জ্বর, শ্বাসকষ্ট, মাথাব্যথা ও তীব্র শারীরিক দুর্বলতার মতো উপসর্গে আক্রান্ত হন। পরে চিকিৎসকরা তার শরীরে হান্টাভাইরাস সংক্রমণের সম্ভাবনা সন্দেহ করেন এবং দ্রুত তাকে আইসোলেশনে নেয়া হয়।

প্রধানমন্ত্রী আরও জানান, আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা যাত্রী, জাহাজকর্মী এবং চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যক্তিদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিশেষ মেডিকেল টিম গঠন করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস মূলত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। সংক্রমিত প্রাণীর মল, মূত্র বা লালার সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হতে পারে। অনেক ক্ষেত্রে শুকনো বর্জ্য কণা বাতাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলেও সংক্রমণ ঘটতে পারে। তবে সাধারণত মানুষ থেকে মানুষে এ ভাইরাস সহজে ছড়ায় না।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হান্টাভাইরাসে আক্রান্ত হলে শুরুতে জ্বর, গা ব্যথা, মাথাব্যথা ও দুর্বলতা দেখা দেয়। পরে অবস্থা গুরুতর হলে শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ এবং কিডনির জটিলতা দেখা দিতে পারে। দ্রুত চিকিৎসা না নিলে রোগীর মৃত্যুঝুঁকিও রয়েছে।

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় ইঁদুরের উপদ্রব বেশি, সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাবার ঢেকে রাখা এবং সম্ভাব্য সংক্রমণের উৎস এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত ও সমুদ্রবন্দরে স্বাস্থ্য পরীক্ষা আরও জোরদার করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে সংক্রামক রোগের বিস্তার বাড়ায় আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও হান্টাভাইরাস করোনাভাইরাসের মতো দ্রুত ছড়ায় না, তবুও এ ধরনের ভাইরাসের ক্ষেত্রে দ্রুত শনাক্তকরণ ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমানে আক্রান্ত ফরাসি নাগরিকের পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফরাসি প্রশাসন ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক
পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী
মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেফতার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে বড় ধাক্কা
দেশনেত্রীর ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে
বিরোধী দলকে দেয়া প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত
সাভারে ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি
প্যারিসে এফবিজেএ’র ‘জুলাই ডায়লগ-২০২৬’ অনুষ্ঠিত
মিরপুর বাংলা স্কুলে অঙ্গীকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন