Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:১৬, ২৮ এপ্রিল ২০২৬

হামে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,২৭৬ 

হামে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,২৭৬ 
প্রতীকি ছবি

সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে, যা পরিস্থিতির ক্রমাবনতির ইঙ্গিত দিচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৩ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিলো। বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে, যাদের পরীক্ষার ফল এখনও নিশ্চিত নয়।

মৃতদের ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা বিভাগে ২ জন, রাজশাহীতে ১ জন এবং সিলেটে ১ জন রয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে চট্টগ্রামে ২ জন এবং বরিশালে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত শনাক্তকরণ জরুরি। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, সংক্রমণের এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে তা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার