Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৫, ৪ মে ২০২৬

হামে ভয়াবহ পরিস্থিতি, একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

হামে ভয়াবহ পরিস্থিতি, একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু
ফাইল ছবি

দেশজুড়ে উদ্বেগজনকভাবে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। বাকি ১৫ জন হাম সন্দেহে মারা গেছে।

এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। এছাড়া সন্দেহজনক হামের উপসর্গে মৃত্যু হয়েছে আরও ২৫৯ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে টিকাদান কার্যক্রমে ঘাটতি, অপুষ্টি এবং জনসচেতনতার অভাবের কারণে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে।

এ পরিস্থিতিতে অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে নজরদারি বাড়ানো হয়েছে এবং হাসপাতালগুলোতে বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার