Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৮, ১৮ মে ২০২৬

‘কী রে সম্পাদক পরিষদ!’— মারুফ কামাল খানের ফেসবুক পোস্টে তোলপাড়

‘কী রে সম্পাদক পরিষদ!’— মারুফ কামাল খানের ফেসবুক পোস্টে তোলপাড়
ছবি: সংগৃহীত

সাংবাদিক মারুফ কামাল খান-এর একটি ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পোস্টে তিনি ‘সম্পাদক পরিষদ’-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অতীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সময় সংগঠনটির নীরবতার সমালোচনা করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে মারুফ কামাল খান লেখেন, 

হাসিনার ফ্যাসিবাদী রেজিমের সময় আমার এবং আরও অনেক সাংবাদিকের বিরুদ্ধে যখন নরহত্যা, অগ্নিসংযোগ, বোমাবাজি, ভাঙচুরসহ বিভিন্ন মিথ্যা অভিযোগে শত শত মামলা দায়ের করে বছরের পর বছর হয়রানি, হেনস্তা ও নির্যাতন করা হয়েছে তখন কি এর বিরুদ্ধে পরিষদ অলারা একটি শব্দ উচ্চারণ করেছিলি?

তিনি আরও লেখেন, তোদের পেয়ারের প্রধানমন্ত্রী হাসিনার কাছে কি কখনও কোনও তালিকা দিয়েছিলি মোনাফিকের দল? না, আমি ক্রুদ্ধ নই। ঠান্ডা মাথায় তোদেরকে প্রশ্ন করছি।

পোস্টটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে অতীতে সাংবাদিকদের হয়রানির প্রসঙ্গ তুলে ধরেন। আবার অনেকে তার ভাষার সমালোচনাও করেন।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত সম্পাদক পরিষদ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

‘কী রে সম্পাদক পরিষদ!’— মারুফ কামাল খানের ফেসবুক পোস্টে তোলপাড়
ড্রোন হামলায় আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
বুলডোজারে সংখ্যালঘু উচ্ছেদ, প্রতিবাদে উত্তাল কোলকাতা
যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ: ইরান
নতুন ভিসির যোগদান ঘিরে ডুয়েটে সংঘর্ষ
আমরা গণভবনে যাইনি, চুরিও করিনি—কারিনা কায়সারের মায়ের আবেগঘন বক্তব্য
চট্টগ্রামে গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি-এনসিপি মুখোমুখি
ফ্যামিলি কার্ডে গরিব বঞ্চিত, হাওড়েও চলছে নৈরাজ্য: ডেপুটি স্পিকার
সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে ২৮ মে
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
এই সরকারের অনেক গুণ—মেঘনায় তিন মাসে চার খুন: হাসনাত আবদুল্লাহ
নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ